তীব্র যানজট বাবুবাজার ব্রিজে, চাপ বেড়েছে নৌকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর পোস্তগোলা সেতুতে (বুড়িগঙ্গা-১) চলমান সংস্কার কাজ শেষ হচ্ছে আজ দিবাগত রাতে। শেষদিনে সংস্কার কাজের জন্য সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আর এতেই গাড়ির চাপ বেড়ে গেছে বাবুবাজার ব্রিজে (বুড়িগঙ্গা-২)।
শুক্রবার ভোর থেকে বাবুবাজার সড়কে তীব্র যানজটে ভোগান্তি হয়েছে যাত্রী ও চালকদের। অনেক যাত্রীই গাড়ি থেকে নেমে হেঁটেই ব্রিজ পার হচ্ছে।
কেরানীগঞ্জের আর্মি ক্যাম্প এলাকা থেকে শুরু হয়েছে বাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন গাড়ির দীর্ঘ লাইন। এরই মধ্যে এ লাইন পৌঁছে গেছে ব্রিজের অপর প্রান্ত নয়াবাজার-তাঁতিবাজার মোড় পর্যন্ত।
যাত্রী ও চালকরা জানান, ভোর থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে ব্রিজের ওপর। এতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। অনেকেই আবার হেঁটে ব্রিজ পার হয়ে যাচ্ছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানযট আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাবুবাজার ব্রিজ এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য জানান, সকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ আরও বাড়তে পারে। ট্রাফিক বিভাগ যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
এদিকে বাবুবাজার ব্রিজে যানজট সৃষ্টি হওয়ায় অনেক যাত্রীই বিকল্প পথ হিসেবে নৌকাকে বেছে নিচ্ছেন। এতে মিটফোর্ড নৌকাঘাট এলাকায় আবার কিছুটা চাপ বেড়েছে।
মাঝিরা জানান, ব্রিজে জ্যামের কারণে অনেক যাত্রী নৌকায় পার হচ্ছেন। অন্যসময় ঘাটে নৌকা নিয়ে যাত্রীর জন্য অনেক সময় অপেক্ষা করতে হলেও, বর্তমানে সেটি কিছুটা কমেছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






