তীর্থযাত্রী ৩ শিশু ও ৪ নারীকে পিষে মারলো বাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
বুলন্দশহরে পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু। ছবি: টুইটারের সৌজন্যে
ভারতে ফুটপাতে ঘুমন্ত তীর্থযাত্রীদের পিষে দিয়েছে একটি বাস। আজ শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের বুলন্দশহরে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের চার মহিলা ও তিন শিশুর। গঙ্গাস্নান সেরে ফেরার পথে রাস্তার ধারে ঘুমিয়ে ছিলেন তারা। দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুলন্দশহরের নারৌরা ঘাটে গঙ্গাস্নানে গিয়েছিলেন উত্তরপ্রদেশেরই হাথরস এলাকার একটি পরিবার। বৃহস্পতিবার স্নান সেরে গঙ্গাঘাট এলাকায় রাস্তার ধারে রাতে ঘুমিয়েছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ভোরের দিকে প্রচণ্ড দ্রুতগতিতে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। ঘুমিয়ে থাকা তীর্থযাত্রীদের পিষে দিয়ে কোনও রকমে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে বাসটি। পালিয়ে যায় চালক।
ঘটনাস্থলেই তিন শিশু ও চার মহিলার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বৈষ্ণোদেবী থেকে পর্যটকদের নিয়ে ফিরছিল ওই বাসটি। প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়ার জেরেই এত বড় দুর্ঘটনা।
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই তাদের বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই কার্যত গোটা পরিবার শেষ হয়ে গেল। ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া গোটা এলাকায়।
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










