ঢাকা, সোমবার ৩১, আগস্ট ২০২৬ ১৪:২২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী দেশের বাজারে কমলো সোনার দাম ডেঙ্গু পরিস্থিতি: পরপর দুদিন রেকর্ড রোগী নেপালে বন্যা: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন? সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। নাটকের কাজ কমিয়ে অপূর্ব এখন ওটিটি কনটেন্ট নিয়ে অধিক সময় ব্যয় করছেন। লাইট-ক্যামেরা-অ্যাকশন নিয়েই বছরজুড়ে ব্যস্ত থাকেন এই তারকা।  

অপূর্বর মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। রবিবার (৩০ আগস্ট) প্রিয় মায়ের জন্মদিন। ব্যস্ততার মাঝেও মায়ের বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ‘বড় ছেলে’খ্যাত এই তারকা। 
মায়ের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপূর্ব বলেন, “ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে? আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দু’আ আর আশীর্বাদ।” 

অপূর্বর মা হাসলে তার গোটা পৃথিবী আলোয় ভরে উঠে। তা স্মরণ করে এই অভিনেতা বলেন,  “তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং তোমার মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন। পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!”