তুরস্কে করোনার ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
তুরস্কের প্রথম ব্যক্তি হিসেবে আঙ্কারা সিটি হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা - ছবি : আনাদোলু এজেন্সি
আজ বৃহস্পতিবার থেকে তুরস্কে করোনার ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রথমে স্বাস্থ্যকর্মীদের কোভিড ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের শুভ সূচনা হবে।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কোভিড ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা।
রাজধানী আঙ্কারায় করোনাভাইরাস বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের একটি সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের ভ্যাকসিন গ্রহণ সাধারণ জনগণের জন্য অনুসরণীয় ‘উদাহরণ স্থাপন’ করবে। ৮১টি প্রদেশের জনস্বাস্থ্য ডিপোগুলোতে ভ্যাকসিন পাঠিয়ে দেয়া হয়েছে। আজ এক নতুন যুগের প্রথম দিন।
স্বাস্থ্যমন্ত্রী জানায়, প্রত্যেককে একটি বারকোডযুক্ত নামের মাধ্যমে ভ্যাকসিনের ডোজ দেয়া হবে। মহামারি শেষ না হওয়া পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহণ ও বিধিনিষেধ জারি রাখার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, আমি আপনাদেরকে এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি যে, সুষমভাবে ভ্যাকসিন বিতরণ করা হবে এবং এক্ষেত্রে শুধুমাত্র বৈজ্ঞানিক বোর্ড কর্তৃক নির্ধারিত অগ্রাধিকার তালিকা অনুসরণ করা হবে। অধিগ্রহণ পরিকল্পনার আলোকে জনগণকে তাদের ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেয়া হবে। তারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ভ্যাকসিন নিতে যাবে।
এরপর, স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের প্রথম ব্যক্তি হিসেবে চীনা কোভিড ভ্যাকসিন করোনাভ্যাক গ্রহণ করেন। আমি উল্লেখ করতে চাই সবাইকে ভ্যাকসিন দেয়া হবে। আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আমরা অবশ্যই ভ্যাকসিন নেব।
তিনি বলেন, এর আগে আমি বলেছি, টানেলের শেষে আলো থাকে। আজ এমন একটি দিন। আমি বিশ্বাস করি সামনের দিনগুলো ভালো হবে।
মন্ত্রীর পর বোর্ড সদস্যরাও ভ্যাকসিন গ্রহণ করেন।
বুধবার সকালে করোনাভাইরাসের বিরুদ্ধে জরুরি ব্যবহারের জন্য তুরস্কের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কর্তৃপক্ষ করোনাভ্যাকের অনুমোদন দেয়।
ডোজগুলো মূল্যায়নের পর তুর্কি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম এজেন্সি (টিআইটিসিকে) ঘোষণা করে, বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাকের উৎপাদিত করোনাভ্যাকের অনুমোদন দিয়েছে তারা।
৩০ ডিসেম্বর সিনোভ্যাকের তৈরি তিন মিলিয়ন ভ্যাকসিন ডোজ তুরস্কে পৌঁছে। এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা সংরক্ষণের আওতায় রাখা হয়। এরপর টিআইটিসিকের ল্যাবরেটরিতে ১৪ দিন ধরে ভ্যাকসিনের স্যাম্পলগুলো পরীক্ষা করা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি
-জেডসি
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার









