তুরস্কে দাবানলে ৬ জনের মৃত্যু, পাঁচ প্রদেশ দুর্যোগ অঞ্চল ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ভয়াবহ দাবানলে গত বুধবার থেকে জ্বলছে তুরস্কের দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশ। দমকা বাতাস আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। বনাঞ্চলে ছড়িয়ে পড়া সেই আগুনে বন্যপ্রাণীর পাশাপাশি গৃহপালিত পশু-পাখিও মারা যাচ্ছে। এ অবস্থায় দেশটির পাঁচটি প্রদেশ ‘দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
বহু মানুষ তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে শনিবার পর্যন্ত অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যম সিএনএন তুর্কের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দাবানলে পুড়ে গেছে অনেক ঘর-বাড়ি ও বনভূমি। তবে দমকল বাহিনীর প্রচেষ্টায় শনিবার পর্যন্ত ৮৮ জায়গার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানলের ভয়াবহতা থামাতে লড়ছে দেশটির বিভিন্ন জরুরি সংস্থার কর্মীরা। কিছু জায়গার পরিস্থিতি উন্নতি হলেও পুরোপুরি নিন্ত্রেণ আনা যায়নি।
দেশটির কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি শনিবার এক টুইট বার্তায় বলেন, এন্টালিয়ার জনপ্রিয় পর্যটক অঞ্চলে তিনটি স্থানের আগুন এখনো সক্রিয় রয়েছে।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলে আগুন বিশেষভাবে গুরুতর ছিল। সেখানে প্রবল বাতাস অগ্নি নির্বাপণে বাধা সৃষ্টি করে। ফলে অনেক অঞ্চল এবং হোটেল খালি করা হয়েছে। পর্যটকদের নৌকায় করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
এদিকে বন্যপ্রাণীর পাশাপাশি গৃহপালিত অনেক পশু-পাখি আগুন পুড়ে মারা গেছে। এ সংখ্যা কত এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ে শনিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, দাবানলে আমাদের যে মানুষগুলো আহত এবং মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
তুরস্কের ভূম্যধ্যসাগরের উপকূলীয় পাঁচ প্রদেশে দুর্যোগ অঞ্চল ঘোষণা করেন তিনি। দাবানল নিয়ন্ত্রণে ৪৫টি হেলিকপ্টার, ৫৫টি ভারী যানবাহন এবং ১০৮০টি জলযান কাজ করছে। সূত্র : রয়টার্স
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










