তুরস্কে ১১৯ বছর পর খুলে দেয়া হল বন্ধ থাকা মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘ ১১৯ বছর পর পুনরায় খুলে দেয়া হয়েছে অটোমান যুগে (উসমানীয় খেলাফতের সময়) নির্মিত তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশের একটি মসজিদ। গতকাল বুধবার নামাজ আদায়ের মাধ্যমে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। খবর ডেইলি সাবাহ।
৪৫০ বছর আগে নির্মিত দাবাখান মসজিদ বিগত ১১৯ বছর বন্ধ ছিল। বন্ধ থাকা এ মসজিদটি এর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। হারপুত জেলা কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী দাবাখান মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে ব্যাপক সংস্কার করে।
দীর্ঘ সময় পর চালু হওয়া মসজিদদে নামাজ আদায় করে হারপুত জেলার মেয়র মুকাহিত ইয়ামলমাজ সাংবাদিকদের বলেন, তারা হারপুতের চার হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকলেন।
তিনি বলেন, ‘দাবাখান মসজিদটি ১১৯ বছর পর পুনরায় চালু হওয়ায় আমরা গর্বিত। ’
সপ্তদশ শতকের অটোমান স্থাপত্যের নিদর্শন এ মসজিদটি হারপুত দুর্গের উত্তর-পূর্বে অবস্থিত। বড় একটি একক গম্বুজ বিশিষ্ট ২৫ বর্গফুটের এ মসজিদটি। ধারণা করা হয়, কয়েক শতাব্দী আগে দাবখানে মসজিদটি ঐতিহাসিক সিল্ক রোডের যাত্রীরা নামাজ আদায়ের জন্য ব্যবহার করতেন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











