ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২০:৪৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

তুরাগ পরিবহনের ড্রাইভার, হেলপার ও কন্ডাক্টার কারাগারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

চলন্ত বাসে ধর্ষণ চেষ্টায় জড়িত গ্রেট তুরাগ পরিবহনের ড্রাইভার, হেলপার ও কন্ডাক্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা আসামি মো. নয়ন (২৯), মো. মনির (২৭) ও মো. রোমানকে (২৮) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানা পুলিশের একটি দল উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তুরাগ পরিবহনের হেলপার নয়নের বাড়ি ভোলা জেলার দৌলতখান মধ্য জয়নগর গ্রামে। তার বাবার নাম মো. আবুল হোসেন। কন্ডাক্টার মনির কুমিল্লা জেলার মেঘনা ব্রাহ্মণচর নয়াগাঁও গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে। আর চালক রোমান ভোলা জেলার বোরহান উদ্দিন উত্তর ভাটাঘারা গ্রামের মো. ইউনুসের ছেলে।

গত শনিবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উত্তরা ইউনিভার্সিটির একজন ছাত্রী বাড্ডা লিংক থেকে গ্রেট তুরাগ বাসে ওঠেন। বাসটি নতুন বাজার এলাকায় পৌঁছালে অধিকাংশ যাত্রী নেমে যান। এরপর মনির আড়াল করে দাঁড়ায় এবং নয়ন ভুক্তভোগীকে যৌন হয়রানি করেন। চালক রোমান দ্রুত গাড়ি চালিয়ে অপরাধে প্রত্যক্ষ সহায়তা করেন। পরে বাস থেকে রাস্তায় লাফিয়ে পড়ে রক্ষা পান ওই ছাত্রী। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।