ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৪০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

তুর্কি সেনাদের হামলায় সিরিয়ায় ৮ শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের তুরস্কের সামরিক বাহিনীর হামলায় আট শিশুসহ ১১ জন নিহত হয়েছে। দেশটির একটি স্কুল ভবনে এই হামলায় আহত হয়েছে আরো ২১ জন।

এই খবর দিয়েছে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ান অবজারভেটরি বলছে, তাল রিফাত শহরের একটি স্কুল ভবনে তুরস্কের সামরিক বাহিনীর গোলাবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকা থেকে উদ্বাস্তু হওয়া লোকজনই বেশি মারা গেছে। আফরিন শহরটি গত বছর তুরস্কের সেনারা দখল করে নিয়েছিলো।

কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ তাল রিফাত শহরটি তুর্কি সীমান্ত থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ও এটি তুরস্কের সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি কিংবা এফএসএ গেরিলা এবং কথিত পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের মধ্যে নিয়মিত সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠেছে।

-জেডসি