ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

তুর্কেমিনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ এএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

গোলের পর বাংলাদেশের তরুণীদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

গোলের পর বাংলাদেশের তরুণীদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের রাউন্ড ওয়ানে তুর্কেমিনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হয় খেলা। প্রথমার্ধে ৩ গোল দেয়ার পর দ্বিতীয়ার্ধেও ৩ গোল দেয় বাংলাদেশের মেয়েরা।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর তত্ত্বাবধানে ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় হচ্ছে এই বাছাইপর্ব। গ্রুপ ডি’তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। ২০২৪ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই বাছাইপর্ব।