তৃণমূলের সুপ্ত প্রতিভার বিকাশে দেশ এগিয়ে যাবে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে শত প্রতিকূলতার মাঝে উদ্যোক্তারা কাজ করছেন। গ্রাহকের কাছে নিজেদের উৎপাদিত পণ্য পৌঁছে দিচ্ছেন। আর এ সকল উদ্যোক্তাদের সাথে মূলত: কাজ করছেন গ্রামীণ নারীরা। তৃণমূলের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।
আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন এ বেটার স্টোরিজ আয়োজিত স্টার্ট আপ কাপ-২০১৭ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা তাদের নিজ বাড়িতে বসে কাজ করে অর্থ উপার্জন করে পরিবার, সমাজ সর্বোপরি দেশের অর্থনীতিতে অবদান রাখছে, যা তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করতে ভূমিকা রাখছে।
স্পিকার বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে কর্মরতদের মধ্যে শতকরা ৮০ ভাগ নারী। এ সকল কর্মীদের অক্লান্ত পরিশ্রম জাতীয় অর্থনীতির চাকা সচল রেখেছে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এটা প্রকারান্তরে দেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে।
শিরীন শারমিন বলেন, বর্তমান সরকারের সক্ষমতা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এসএমই উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হচ্ছে। নারীদের একসেস টু মার্কেট নিশ্চিতকরণে সরকার ’জয়ীতা’ কর্মসূচি বাস্তবায়নে সব ধরণের সহায়তা দিচ্ছে।
স্পিকার বলেন, প্রান্তিক উদ্যোক্তাদের তুলে এনে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের ধারণাকে কাজে লাগানোর ক্ষেত্রে বেটার স্টোরিজ এর স্টার্ট আপ কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা উদ্যোক্তাদের স্বপ্নকে বাস্তব রূপ দেবে।
অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তের সফল ৫৭ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্দ্যোক্তাকে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নেদারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন জেরোয়েন স্টিগ, আভিস্কারের প্রোগ্রাম ম্যানেজার হিনা খুশালিনি, বেটার স্টোরিজের প্রজেক্ট ডিরেক্টর অ্যালেন সেলিমা হোসেন এবং ম্যানেজিং ডিরেক্টর মিনহাজ আনোয়ার বক্তব্য রাখেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











