তৃতীয় দিনেও বৃষ্টির কবলে ঢাকা টেস্ট, হোটেলেই দুই দল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
তৃতীয় দিনেও বৃষ্টির কবলে ঢাকা টেস্ট। সারারাত বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়দের পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত হোটেলেই অবস্থান করতে বলেছেন ম্যাচ রেফারি। তাই ক্রিকেটাররা মাঠে না গিয়ে হোটেলেই অবস্থান করছেন।
পর্যবেক্ষণ শেষে সকাল ১০টায় পরবর্তী করণীয় জানাবে ম্যাচ রেফারি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইবরাহিম বাদিস।
আগের দুদিনও বৃষ্টির বাধায় পড়ে দুদলের শেষ টেস্টটি। প্রথম দিন ৫৭ ওভার ও দ্বিতীয় দিন মাত্র ছয় ওভার দুই বল খেলা হয়। এর মধ্যে ২ উইকেটে ১৮৮ রান করেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রতিক্রিয়ায় সারাদেশের আবহাওয়া জানাচ্ছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি আজ তো বটেই মঙ্গলবার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, গুঁড়ি বৃষ্টি এবং ভেজা মাঠের পরিস্থিতি ধারণা দিচ্ছে ঢাকা টেস্টের তৃতীয়দিনের খেলার সম্ভাবনা ভীষণ ক্ষীণ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











