ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৫:৫১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

তৃতীয়লিঙ্গসহ প্রতিবন্ধীরা আরও সুবিধা পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের আরও সুবিধা দেয়া হয়েছে। অর্থনীতির মূলধারায় তাদের অন্তর্ভুক্তির জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকাপলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সমাজ অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্তি করতে চেষ্টা চালাচ্ছে সরকার। এ জনগোষ্ঠীর অন্যতম অংশ প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ। আর্থ-সামাজিকভাবে পিছিয়ে তারা। তাদের উৎপাদনমূখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিক আত্তীকরণের লক্ষ্যে বর্তমানে চালু করা বিশেষ কর প্রণোদনা আরও প্রসারিত করার প্রস্তাব করছি।অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা অনুযায়ী, কোনও প্রতিষ্ঠান ২৫ জন তৃতীয় লিঙ্গ-প্রতিবন্ধীকে নিয়োগ দিলে বিশেষ কর ছাড় পাবে। আগে ১০০ জন তৃতীয় লিঙ্গ-প্রতিবন্ধীকে নিয়োগ দেয়া হলে এ ছাড় পাওয়া যেত। কোনও প্রতিষ্ঠান মোট কর্মচারীর ১০ শতাংশ বা ২৫ জনের বেশি প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দিলে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ যেটি কম তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে দেয়া হবে।
বর্তমানে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের ন্যুনতম ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করলে ওই করদাতাকে প্রদেয় করের ৫ শতাংশ কর রেয়াত দেয়া হয়। এছাড়া কোনও প্রতিষ্ঠান মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের অধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দিলে সেসব কর্মচারীর পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে অনুমোদনের বিধান আছে।