ত্বকের রোদে পোড়া দাগ দূর করার ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
আসছে গরম। সূর্য দিনদিন আরও বেশি তেতে উঠতে শুরু করবে। এসময় বাইরে বের হলে অনেকের ত্বকেই রোদে পোড়া দাগ পড়ে যায়। এই দাগ দূর করা কিন্তু মোটেও সহজ নয়। এই দাগ দূর করার জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। আপনিও কি এমন সমস্যায় ভোগেন? তাহলে চিন্তিত না হয়ে বেছে নিতে হবে সঠিক সমাধান। ত্বকের যেকোনো ধরনের যত্নে ঘরোয়া উপায় বেছে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। কারণ এতে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে না। আবার ত্বকও উপকৃত হয় প্রাকৃতিকভাবে। চলুন তবে জেনে নেওয়া যাক ত্বকের রোদে পোড়া দাগ দূর করার ঘরোয়া উপায়-
১. টক দই ব্যবহার
ত্বকের রোদে পোড়া দাগ দূর করার জন্য টক দই ব্যবহার করুন। কারণ রূপ বিশেষজ্ঞদের মতে, টক দই ব্যবহার করলে ত্বকের পোড়া দাগ খুব সহজে দূর করা যায়। টক দইয়ে থাকে বিভিন্ন উপকারী উপাদান যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
২. শসার পেস্ট ব্যবহার
শসা কেবল সবজি হিসেবেই উপকারী নয়, এটি আপনার রূপচর্চার কাজেও দারুণ কার্যকরী। যারা ত্বকে রোদে পোড়া দাগ নিয়ে সমস্যায় ভুগছেন তারা নিয়মিত শসার পেস্ট ব্যবহার করতে পারেন। এটি ত্বকের জন্য ভীষণ উপকারী। সেইসঙ্গে শসার পেস্ট ত্বক ময়েশ্চারাইজ করতেও কাজ করে।
৩. অ্যালোভেরা জেল, মধু ও লেবু
এই তিন উপাদানের প্রত্যেকটিই আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের যত্নে অ্যালোভেরা জেল, মধু ও লেবু ব্যবহার করতে পারেন। উপাদান তিনটি একসঙ্গে মিশিয়ে স্ক্রাবের মতো তৈরি করে নিন। এরপর সেই মিশ্রণ ব্যবহার করুন আপনার ত্বকে। এতে ত্বকের কালচে ভাব দূর হয়ে উজ্জ্বলতা ফিরে আসবে।
৪. মধু, লেবুর রস ও বেসন
ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করার জন্য এই তিন উপাদান বেশ কার্যকরী। বেসন, মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি ত্বকে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করুন ১০-১৫ মিনিট। এরপর শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এভাবে ব্যবহার করলে দ্রুতই উপকার পাবেন।
৫. আলুর রস ব্যবহার
আলুর রস ব্যবহার করলে তা ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করতে কাজ করে। কারণ আলুর রসে থাকে ব্লিচিং উপাদান। এই উপাদান ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, বিভিন্ন কারণে চোখের নিচে কালচে দাগ পড়লে তাও দূর করতে সাহায্য করে আলুর রস। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে আলুর ব্যবহার করুন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







