ত্বকের শুষ্কতা দূর করতে যা যা ব্যবহার করতে পারেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শীত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে ত্বকে শুষ্কতা। ত্বক শুষ্ক হয়ে পড়লে লালচে ভাব, রুক্ষতা ও চুলকানির মতো সমস্যা বেড়ে যায়। এসব সমস্যা দূর করতে যেসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন, জেনে নিন।
অ্যালোভেরা: ত্বকের সৌন্দর্য্য বাড়াতে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরা। প্রাকৃতিক এই উপাদান ত্বকের জন্য উপকারি। অ্যালোভেরা ব্যবহার করলে, এটি ভেতর থেকে আর্দ্রতা বা হাইড্রেশন দেয়। এর ফলে ত্বকে দীর্ঘ সময়ের জন্য ময়েশ্চারাইজার থাকে। পরিমাণ মতো অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা নারকেলের তেল মিশিয়ে ত্বকে লাগাতে পারে। এই মিশ্রণ মুখের ত্বকে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। শুষ্কতা দূর হয়ে যাবে।
গোলাপ জল: ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে ও সুন্দর করে তুলতে গোলাপ জল ব্যবহার করা যেতে পারে। আপনি যদি আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে চান, তাহলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। ত্বকের শুষ্কতা দূর করতে পারে গোলাপ জল। রূপচর্চাবিদরা বলেন, শুষ্ক ত্বকের জন্য গোলাপজল বেশ উপকারী ময়েশ্চারাইজার। গোলাপজল মুখে স্প্রে করতে পারেন অথবা আলতো হাতে মালিশ করে নিতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়েশ্চারাইজারের সঙ্গেও গোলাপজল মিশিয়ে ত্বকে মাখতে পারেন। তাহলে সহজেই ত্বকের সঙ্গে মিশে যাবে গোলাপজল।
মধু: শীতকালে ত্বক বার বার শুষ্ক হয়ে যায়। শুষ্কতা দূর করতে একসঙ্গে মধু এবং গ্লিসারিনের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই দুই উপাদান ত্বকে লাগালে ত্বক ভেতর থেকে হাইড্রেশন পায়। শুধু তাই না, এর ব্যবহারে আপনার ত্বকের গঠনও উন্নত হয়। এ ছাড়া পাকা পেঁপের পেস্ট করে মধুর সাথে মিশিয়ে ত্বকে ১৫ মিনিট ম্যাসেজ করে নিতে পারেন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এই প্যাকটি সপ্তাহে একদিন ব্যবহার করলে ত্বকে কোমলতা বজায় থাকবে, শুষ্কতা দূর হবে।
উল্লেখ্য, ত্বকের ধরণ বুঝে সঠিক রূপচর্চা করার জন্য রূপচর্চাবিদের পরামর্শ নিতে পারেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







