ত্রিশের পরেও ত্বকে তারুণ্য ধরে রাখতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ত্বকের যত্ন নিতে জানলে আপনার বয়স কিন্তু সহজে বাড়বে না। মানে হলো, বয়স বাড়বে ঠিকই কিন্তু তার ছাপ সহজে পড়বে না চেহারায়। স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, সেইসঙ্গে ত্বকের যত্ন- সব মিলিয়ে আপনার তারুণ্য ঝলমল করবে বয়স ত্রিশ পার হলেও। এক্ষেত্রে আপনার একটু সচেতনতা ও নিজের প্রতি যত্নশীল হওয়াটাই জরুরি। সঠিকভাবে যত্ন নিলে ত্রিশের পরেও আপনার ত্বক দেখতে বিশ বছর বয়সীদের মতো লাগবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে যত্ন নেবেন-
১. শসা এবং দইয়ের ফেসপ্যাক
ত্বকে তারুণ্য ধরে রাখতে ব্যবহার করতে পারেন শসা এবং দইয়ের ফেসপ্যাক। এতে মুখের কালচে দাগই কেবল দূর হবে না, সেইসঙ্গে ত্বকে বয়সের ছাপও রোধ হবে। এতে থাকে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য। যে কারণে মেলে উপকার। এটি ব্যবহার করার জন্য প্রথমে শসা গ্রেট করে দইয়ের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে হবে। এরপর সেই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখুন মিনিট বিশেক। এরপর ধুয়ে ফেলুন পরিষ্কার পানি দিয়ে।
২. নারিকেলের দুধ ব্যবহার
নারিকেলের দুধ ত্বকের জন্য বেশ উপকারী। এতে থাকে ভিটামিন ও মিনারেল। এটি মুখে ব্যবহার করলে ত্বকে পাওয়া যায় পর্যাপ্ত আর্দ্রতা। এটি ব্যবহার করার জন্য নারিকেল কুড়িয়ে দুধ বের করে নিতে হবে। এরপর সেই দুধ মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে আধা ঘণ্টার মতো। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটি ফেস টোনার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এতে উপকার পাবেন।
৩. পেঁপে ফেস মাস্ক
পাকা পেঁপে কেবল খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে অনেক উপকারিতাও। আবার এটি মুখে মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। পেঁপে অ্যান্টি-এজিং গুণে সমৃদ্ধ। যে কারণে এটি বলিরেখা দূর করতে সাহায্য করে। পাকা পেঁপে পিষে নিয়ে পেস্ট তৈরি করুন। এরপর তা মুখে লাগিয়ে রাখুন আধাঘণ্টার মতো। এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে উপকার পাবেন।
৪. গোলাপ জল
আপনার ত্বকে তারুণ্য ধরে রাখতে নিয়মিত ব্যবহার করতে পারেন গোলাপ জলের টোনার। এটি আমাদের মুখের মৃত কোষ দূর করতে কাজ করে। প্রথমে মুখ পরিষ্কার করে গোলাপ জল লাগিয়ে নিন। এটি ত্বকের কোমলতা ধরে রাখে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







