থাই রাজকুমারীকে মনোনয়ন দেয়ায় দল বিলুপ্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
রাজপরিবারের এক সদস্যকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়ার মাসুল হিসেবে বিলুপ্ত হয়ে গেল থাইল্যান্ডের রাকসা চার্ট পার্টি। বৃহস্পতিবার এক রায়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত এ দলটিকে বিলুপ্ত ঘোষণা করে। পাশাপাশি পার্টির নির্বাহী বোর্ড সদস্যদের ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণাও করেছে একই আদালত।
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণের বোন প্রিন্সেস উবোলরাতানাকে আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দিয়ে রীতিমতো আলোচনায় চলে আসে রাকসা চার্ট পার্টি। পরে রাজা ভাজিলারংকর্ণ ও রাজপরিবারের বিরোধীতার কারণে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় দলটি। এরপর থেকেই রাকসা চার্ট পার্টি বিলুপ্ত হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে তাই ঘটলো।
নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে দল বিলুপ্ত হওয়ায় এর নেতাকর্মীরা চরম বিপাকে পড়েছেন। এখন তাদের সামনে দুটি পথ। প্রথমত, দুই সপ্তাহের মধ্যে নতুন দল তৈরি করা। যা অনেকটাই অসম্ভব। আর দ্বিতীয়ত, অন্যকোন দলকে সমর্থন দেয়া।
২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত এ দলকে সামনের নির্বাচনের অন্যতম মূল প্রতিদ্বন্দ্বিতাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











