ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৯:১৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

থাইল্যান্ডে করোনার টিকা দেয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

থাইল্যান্ডে আজ রোববার থেকে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের চীনা সিনোভ্যাক টিকার প্রথম ডোজ গ্রহণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।

থাইল্যান্ডের ইনফেকশাস ডিজিজ ইনষ্টিটিউটে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা’র সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্য মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারাও টিকা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক দিন এবং মহামারির বিরুদ্ধে আত্মবিশ্বাস তৈরিতে সহায়তার একটি দিন।

এদিকে, রোববার সামুত শাখন প্রদেশে ১৫৯ জনকেও টিকা দেয়ার কথা রয়েছে। মধ্য ডিসেম্বর থেকে এ প্রদেশে নতুন ধরণের করোনার প্রাদুর্ভাব ঘটে।

দেশটি বুধবার চীনের কাছ থেকে প্রথম দফায় দুই লাখ ডোজ সিনোভ্যাক টিকা গ্রহণ করে। রাজধানী ব্যাংককসহ দেশটির ১৩টি প্রদেশে এ টিকা সরবরাহ করা হবে। আরো ১৮ লাখ ডোজ টিকা মার্চ ও এপ্রিলে থাইল্যান্ডে এসে পৌঁছানোর কথা রয়েছে।

-জেডসি