ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

থাইল্যান্ডে বাসকে ট্রেনের ধাক্কা, নারীসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় বাসের নারীসহ অন্তত ১৭ জন যাত্রীর নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার সকালের দিকে এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন।

রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা শাছোয়েনগসাও রাজ্যের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন।

জেলা পুলিশ প্রধান বলেন, এখন পর্যন্ত আমরা ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছি। রাজ্য সরকারের গভর্নর মৈত্রী তিতিলানন্দ সাংবাদিকদের বলেন, এই ঘটনায় প্রায় ২৯ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের উদ্ধারকর্মীদের দ্বারা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনের লাইনে মানুষের বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাশে উল্টে পড়ে আছে বাসটি। বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি সরাতে ক্রেন দরকার।

এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে সাধারণ ঘটনা। বিপজ্জনক সড়কের দিক থেকে দেশটি বিশ্বে অন্যতম। এর পেছনে মাত্রাতিরিক্ত গতি, মদ্যপ চালক, আইন প্রয়োগে দুর্বলতা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় বিশ্বে মৃত্যুর দিক থেকে থাইল্যান্ডের অবস্থান ছিল দ্বিতীয়।

-জেডসি