থাইল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডাকওয়ার্থ লুইস মেথডে টাইগ্রেসদের ১৬ রানে হারিয়েছে থাইল্যান্ড।
১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯.২ ওভারে ১৩২ রান তুলে থাইল্যান্ড। এরপর আলোকস্বল্পতার কারণে ম্যাচ দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়। শেষ পর্যন্ত আর বল মাঠে গড়ায়নি। ফলে ১১৭ রানের লক্ষ্য ধরে থাইল্যান্ডকে ১৬ রানে জয়ী ঘোষণা করা হয়।
১৭৬ রানের জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯৭ রান তুলে থাইল্যান্ড। উইকেটের পতন আনতে আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিলেন বাংলাদেশি বোলাররা। অবশেষে নাত্তাকান চানতামকে ৩৭ রানে ফিরিয়ে ফেন ফাহিমা খাতুন। অন্য প্রান্তে সোরনারিন অর্ধশতক ছুঁয়ে শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে ১১৩ বলে ৬৯ রান করার পর নাহিদা আক্তারের বলে ফাহিমা খাতুনকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
এরপর নানাপাটের ১৪ ও নুরেমলের ৫ রানের সুবাদে স্কোর বোর্ডে ১৩২ রান তুলে থাইল্যান্ডের নারীরা। এরপরই বাঁধে বিপত্তি। আলোকস্বল্পতার কারণে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। শেষ পর্যন্ত আর কোনো বলই মাঠে গড়ায়নি।
এর আগে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ফলে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে পায় থাইল্যান্ড। বাংলাদেশের হয়ে ফারজানা হক করেন অর্ধশতক। ৮১ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে মুর্শিদা খাতুন ৪৬, লতা মণ্ডল ২৯ ও রুমানা আহমেদ ২৭ রান করেন। থাইল্যান্ডের হয়ে নাতায়া বোচাথাম নেন ৫ উইকেট। একটি করে উইকেট পান চানিদা, অনিচা ও সোরনারিন।
প্রথম ম্যাচে শক্তিধর পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











