থামছেই না ডায়রিয়ার প্রকোপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ডায়রিয়ার প্রকোপ থামছে না। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার এই ডায়রিয়ার প্রকোপ এখনো অব্যাহত আছে। দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, বাসাবো, কদমতলী ও মোহাম্মদপুর এলাকার মানুষ বেশি ভর্তি হচ্ছে।
রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক পরিসংখ্যানে দেখা যায়, পহেলা মার্চ থেকে গত ১২ এপ্রিল পর্যন্ত মোট ৪৫ হাজার ৭৩৭ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। অথচ হাসপাতালে বেড আছে মাত্র সাড়ে ৩০০।
এ দিকে বুধবার (১৩ এপ্রিল) মধ্যরাত থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত আইসিডিডিআর,বি হাসপাতালে ৪৪৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ১৩ এপ্রিল এক হাজার ২০ জন, ১২ এপ্রিল এক হাজার ১০৩ জন, ১১ এপ্রিল এক হাজার ১৫৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন।
চিকিত্সকরা বলছেন, দূষিত পানির জন্যই ডায়রিয়ার প্রাদুর্ভাব থামছে না। রোগীদের ৩০-৪০ শতাংশই পানিশূন্যতা নিয়ে হাসপাতালে আসছেন। তারমধ্যে অধিকাংশই প্রাপ্তবয়স্ক। তবে শিশুর সংখ্যাও কম নয়।
এদিকে ডায়রিয়ার প্রকোপ কমাতে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী মাসে (মে) এই টিকাদান কর্মসূচি শুরু হবে। বিশেষ করে ঢাকার যেসব এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব রয়েছে, সেসব এলাকার ২৩ লাখ মানুষকে এই টিকা দেওয়া হবে।
বিশেষজ্ঞ চিকিত্সকরা বলছেন, গরমে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া অনেকেই অনিরাপদ পানি পান করেন। এতে ডায়েরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বাইরের কোনো খাবারের পাশাপাশি যেখান-সেখান থেকে পানি খাওয়া যাবে না।
উল্লেখ্য, গত ২০১৮ সালের এপ্রিল মাসে এ রকমই একটি প্রাদুর্ভাব ঘটেছিল; যা একেবারে মহামারীর রূপ ধারণ করে। সেটি স্থায়ী হয়েছিল মে মাসের মাঝামাঝি পর্যন্ত।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



