দ. আফ্রিকায় অগ্নিদগ্ধ হয়ে দুই বাংলাদেশি পরিবারের ৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি দুই পরিবারের স্বামী-স্ত্রীসহ ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাতে দেশটি নর্থ ওয়েস্টের মাডিবোগো এলাকায় এবং গত শনিবার (৫ জুন) দক্ষিণ আফ্রিকায় কোয়াজুলু নাটাল প্রদেশের পিটারমারাইটজবার্গ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (৮ জুন) রাতে দেশটি নর্থ ওয়েস্টের মাডিবোগো এলাকায় ব্যবসা করতেন বাংলাদেশি হাফিজুর রহমান। বাসায় ঘুমন্ত অবস্থায় তিনি এবং তার আফ্রিকান স্ত্রী ও দুই সন্তান অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
বুধবার (৯ জুন) দুপুরে খবর পেয়ে বাসার দরজা ভেঙে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসনের ফরেনসিক বিভাগ মরদেহগুলো তাদের হেফাজতে নিয়ে যায়। শুক্রবার স্বজনদের কাছে লাশ হস্তান্তরের কথা রয়েছে। উদ্ধারকারীদের ধারণা, হিটার থেকে অগ্নিকাণ্ডের তীব্র ধোঁয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, গত শনিবার (৫ জুন) দক্ষিণ আফ্রিকায় কোয়াজুলু নাটাল প্রদেশের পিটারমারাইটজবার্গ এলাকার বাংলাদেশি সুজন মীর তার স্ত্রী ও সন্তানসহ আরেক অগ্নিকাণ্ডে দগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সুজন মারা যান। এর কিছু সময় পর তার আফ্রিকান স্ত্রীও মারা যান। তাদের একমাত্র শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, মৃত্যুর পর সুজন মীরকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির সহযোগিতায় দাফন করা হয়েছে। কিন্তু সুজনের স্ত্রী ইসলাম গ্রহণ করেছে কি-না নিশ্চিত করতে পারেনি তার ঘনিষ্ঠজনেরা। কোন ধর্ম অনুসারে তাকে সমাহিত করা হবে এ নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। তাই সুজনের স্ত্রীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সুজন মীরের বাড়ি কুমিল্লা জেলায়।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










