দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
রোববার থেকে দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এক গবেষণায় দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকার টিকা দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া করোনাভাইরাসের নতুন রূপের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়। সে কারণেই দক্ষিণ আফ্রিকা এই টিকা প্রয়োগ বন্ধ করে দেয়। খবর সিএনএন ও আল জাজিরার।
এ বিষয়ে রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জেওয়ালি এমখিজে বলেছেন, ‘অস্থায়ীভাবে অ্যাস্ট্যাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি কিভাবে এই টিকাটিকে আরো কার্যকর করা যায় নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে। তার আগ পর্যন্ত আমরা ফাইজার বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগ করতে থাকবো।’
সম্প্রতি অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার যৌথ এক গবেষণায় দেখা গেছে এই টিকা করোনার উপসর্গ তীব্র হওয়া ঠেকাতে ও মাঝারি ঘরনার অসুস্থতায় কার্যকর। কিন্তু খুব বেশি অসুস্থ ও নতুন রূপের বিরুদ্ধে এটার কার্যকারিতা কম।
দক্ষিণ আফ্রিকায় ২ হাজার তরুণের ওপর টিকার পরীক্ষা চালিয়েছিল অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকা। এতে দেখা গেছে টিকা গ্রহীতাদের রোগের মাত্রা তীব্র হয়নি কিংবা তাদেরকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি বা তারা মারা যায়নি। অবশ্য এই স্বেচ্ছাসেবকরা সবাই তরুণ ও তাদের গড় বয়স ছিল ৩১ বছর। সেই হিসেবে বৃদ্ধদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও টিকা নেওয়ার পর এই স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হয়েছেন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










