ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৪:৩০:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস ভাড়া বাড়লো

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পদ্মা সেতুর টোল সংযোজনপূর্বক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাসভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেতু দিয়ে যান চলাচলের দিন থেকে এ ভাড়া কার্যকর হবে।   
বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতুর নির্ধারিত টোল সংযোজন করে আরামদায়ক সার্ভিস দিতে বাসের ক্ষেত্রে ৫১ আসনের স্থলে ৪০ আসন (চালক ব্যতিত) বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার সঙ্গে টোল যুক্ত করে ভাড়া পুননির্ধারণ করা হলো। 
বিজ্ঞপ্তি অনুসারে, ঢাকা-বরিশাল, ভায়া- মাওয়া ভাঙ্গা, মাদারীপুর রুটে চলাচলকারী বাসে একজন যাত্রীর ভাড়া হবে ৪১২ টাকা ৩২ পয়সা। ঢাকা-গোপালগঞ্জ রুটের বাসে চলাচলকারী ভাড়া দাঁড়াবে ৫০৪ টাকা ২১ পয়সা। একইভাবে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা রুটের বাসে যাত্রীপ্রতি ভাড়া ৬৪৯ টাকা ৩৬ পয়সা, ঢাকা-জাজিরা-শরীয়তপুর রুটের বাসে ভাড়া ২১৮ টাকা ৫৩ পয়সা, ঢাকা-বরিশাল-পিরোজপুর রুটের বাসে ভাড়া ৫৩৪ টাকা ২০ পয়সা, ঢাকা-গোপালগঞ্জ-পিরোজপুর-বাগেরহাট রুটের ভাড়া ৬২৮ টাকা ২৫ পয়সা, ঢাকা-বরিশাল-পটুয়াখালী রুটের ভাড়া ৫০১ টাকা ৫২ পয়সা, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর রুটের ভাড়া ৩২৭ টাকা ৫০ পয়সা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরা রুটের ভাড়া ৬৩৩ টাকা ৫ পয়সা, ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর রুটের ভাড়া ২৮৮ টাকা ৩৯ পয়সা, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশন রুটের ভাড়া ৬৫৩ টাকা ৮৬ পয়সা, ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা ৮৮ পয়সা এবং ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে যাত্রীপ্রতি বাস ভাড়া দিতে হবে ৬৯৪ টাকা ২৯ পয়সা।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর টোলসহ সেতুর ওপর দিয়ে ২৬ জুন ভোর ৬টা থেকে যান চলাচল শুরুর কথা রয়েছে।