দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি: সাবিলা নূর
রাতুল মাঝি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৫ মে ২০২৬ শুক্রবার
সাবিলা নূর।
বাংলা নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় মুখদের তালিকায় শুরুর দিকেই থাকবেন সাবিলা নূর। প্রাণবন্ত অভিনয়, সাবলীল সংলাপ আর চরিত্রের সঙ্গে সহজে মিশে যাওয়ার দক্ষতায় তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। বিজ্ঞাপনচিত্র দিয়ে যাত্রা শুরু করলেও অল্প সময়েই ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। একের পর এক দর্শকপ্রিয় নাটক, ওয়েব কনটেন্ট ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে বারবার নতুনভাবে তুলে ধরেছেন। অভিনয়ের বাইরেও ব্যক্তিজীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে তার ভাবনা জানতে কথা হয় তাঁর সঙ্গে।
সাক্ষাৎকার নিয়েছেন: রাতুল মাঝি
প্রশ্ন: অভিনয়ে আসার শুরুটা কীভাবে?
সাবিলা নূর: ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিল। তবে কখনো ভাবিনি এতটা সিরিয়াসভাবে অভিনয়কে পেশা হিসেবে নেব। মূলত মডেলিংয়ের মাধ্যমে কাজ শুরু করি। বিজ্ঞাপনচিত্রে কাজ করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়। এরপর নাটকে কাজের সুযোগ আসে এবং ধীরে ধীরে এখানেই নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছি।
প্রশ্ন: আপনার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট কোন কাজটিকে বলবেন?
সাবিলা নূর: কয়েকটি কাজ আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে দর্শকদের কাছ থেকে যেসব নাটকে বেশি সাড়া পেয়েছি, সেগুলো আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আমি মনে করি, একজন শিল্পীর জন্য প্রতিটি কাজই শেখার জায়গা। তবে কিছু চরিত্র আমাকে দর্শকের আরও কাছাকাছি নিয়ে গেছে।
প্রশ্ন: ছোট পর্দা থেকে ওটিটি—এই পরিবর্তনকে কীভাবে দেখছেন?
সাবিলা নূর: এটা সময়ের দাবি। দর্শকের দেখার ধরন বদলেছে। এখন মানুষ গল্পে বৈচিত্র্য চায়, নতুন কিছু দেখতে চায়। ওটিটি সেই সুযোগটা করে দিয়েছে। এখানে চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ বেশি থাকে। একজন অভিনেত্রী হিসেবে এটা দারুণ উপভোগ করি।
প্রশ্ন: চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কী বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?
সাবিলা নূর: গল্প। এরপর চরিত্রের গভীরতা দেখি। আমি এমন চরিত্র করতে চাই, যেখানে অভিনয়ের সুযোগ থাকে। শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য কাজ করতে চাই না। দর্শক যেন কাজটা দেখে কিছু অনুভব করতে পারেন—এটাই চাই।
প্রশ্ন: জনপ্রিয়তার সঙ্গে চাপও আসে। সেটা কীভাবে সামলান?
সাবিলা নূর: চাপ তো থাকেই। দর্শকের প্রত্যাশা অনেক বড় বিষয়। আমি সবসময় চেষ্টা করি নিজের কাজের প্রতি সৎ থাকতে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে সমালোচনা খুব দ্রুত আসে। গঠনমূলক সমালোচনা গ্রহণ করি, কারণ এগুলো শেখায়।
প্রশ্ন: বর্তমান নাট্যাঙ্গনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী মনে হয়?
সাবিলা নূর: ভালো গল্পের ধারাবাহিকতা বজায় রাখা। এখন অনেক কনটেন্ট তৈরি হচ্ছে, কিন্তু মান ধরে রাখা জরুরি। আমাদের আরও গবেষণাভিত্তিক ও চিন্তাশীল কাজ দরকার। প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, এখন কনটেন্টের গভীরতাও বাড়াতে হবে।
প্রশ্ন: ব্যক্তিজীবন আর শোবিজ—দুটোর ভারসাম্য কীভাবে রাখেন?
সাবিলা নূর: খুব সহজ না। তবে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। কাজের বাইরে নিজের জন্যও সময় রাখা জরুরি। আমি বই পড়তে পছন্দ করি, ভ্রমণ করতে ভালো লাগে। এগুলো আমাকে মানসিকভাবে রিফ্রেশ রাখে।
প্রশ্ন: নতুন যারা অভিনয়ে আসতে চায়, তাদের জন্য কী পরামর্শ থাকবে?
সাবিলা নূর: শর্টকাটে কিছু হয় না। অভিনয় শেখার বিষয়। ধৈর্য রাখতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। শুধু জনপ্রিয় হওয়ার জন্য এ পেশায় এলে টিকে থাকা কঠিন। তাই প্রচুর পরিশ্রম করতে হবে। কাজের প্রতি নিষ্ঠা ও মত থাকা জরুরী।
প্রশ্ন: ভবিষ্যতে বড় পর্দায় নিয়মিত দেখা যাবে?
সাবিলা নূর: ভালো গল্প আর চরিত্র পেলে অবশ্যই কাজ করবো। আমি সবসময়ই চ্যালেঞ্জিং কাজ করতে চাই। মাধ্যমটা বড় বিষয় না, কাজটা কতটা শক্তিশালী সেটাই আসল। আর আমি তা দেখেই কাজ করি।
প্রশ্ন: দর্শকদের উদ্দেশে কিছু বলবেন।
সাবিলা নূর: দর্শকদের প্রতি আমি চিরকালই কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ছাড়া আমি আজকের জায়গায় আসতে পারতাম না। তাদের প্রতি আমার সীমাহীন ভালোবাসা। চেষ্টা করব সবসময় ভালো কাজ উপহার দিতে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা








