দাবানল-তাপদাহে জ্বলছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, সেই সঙ্গে জ্বলছে সর্বোচ্চ তাপমাত্রায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় একশ’ স্থান জ্বলছে দাবানলে। প্রায় দু’মাস ধরে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে কর্তৃপক্ষ। শুক্রবার এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে দেশটির কয়েক লাখ একর জমি। এছাড়া ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে ছয়জনের। ধোঁয়ায় ছেয়ে গেছে সিডনিসহ কয়েকটি শহরের আকাশ।
এদিকে, ভয়াবহ দাবানলের সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রায় জ্বলছে অস্ট্রেলিয়া। শুক্রবার দেশটির তাপমাত্রা ছিল গড়ে ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০১৩ সালে গড়ে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তাপদাহের কারণে দাবানল পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে গতকাল নিউ সাউথ ওয়েলস রাজ্যে সাত দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের সূত্রপাত হওয়ার পর এ রাজ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হলো।
নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্য তিনটিতে তাপমাত্রা আরও বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে তাপদাহ। দীর্ঘ খরায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার জন্য ভয়াবহ সঙ্কট এটি।
-জেডসি
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ







