ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১২:২২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি

দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতি গড়ে তোলা অপরিহার্য

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতি গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যেতে হলে সোনার মানুষ দরকার। দেশকে দারিদ্রমুক্ত করতে হলে শিক্ষিত জাতি অপরিহার্য।
শিক্ষার জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের হাতে করা। কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করেছে সরকার।
৫৭ দিনের মধ্যে ফল দেওয়ায় প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এছাড়া পরীক্ষায় যারা পাস করেছেন তাদের অভিনন্দন জানান তিনি।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

দুপুর সাড়ে ১২টায় ঢাকার সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন।
কিন্তু তার আগেই বেলা সাড়ে ১১টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। এ সময় থেকেই যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল জানতে পারবেন।