বিধবা নারীকে গণধর্ষণ:
দায়িত্ব অবহেলার অভিযোগে এএসআই প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
সোনাগাজী মডেল থানার এএসআই সুজন। ছবি : সংগৃহীত
সোনাগাজীতে বিধবা গণধর্ষণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন কর্মকারকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার পুলিশ সুপার নুর নবী খন্দকারের নির্দেশ তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গত রোববার ধর্ষণের শিকার বিধবা পারুল আক্তার পারিবারিক বিরোধের জেরে তাকে মারধরের অভিযোগ দেন থানায়। সেই অভিযোগোর তদন্ত কর্মকর্তা ছিলেন এএসআই সুজন কর্মকার। মামলা করতে এসে সে নারী প্রতারকের খপ্পরে পড়ে ধর্ষিত হয়। মারধরের ঘটনাটি তিনি সঠিক তদন্ত করলে হয়ত বিধবা ধর্ষণের শিকার হতেন না। দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে প্রতিপক্ষের হামলার শিকার বিধবা নারী (পারুল বেগম) মামলা করতে গিয়ে থানার সামনে রহিমা সুন্দরী (৪০) নামে এক নারী প্রতারকের খপ্পরে পড়ে গণধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হলে পুলিশ সঞ্জু শিকদার (৩৫) ও নারী প্রতারক রহিমা সুন্দরীকে (৪০) গ্রেপ্তার করে।
এর আগে গত রোববার গভীর রাতে দিকে শম্ভু শিকদার, আফলাছসহ পাঁচ জন যুবক রহিমা সুন্দরীর সহযোগিতায় তার ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষকদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী অজ্ঞান হয়ে পড়লে তার সঙ্গে থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের আংটি ও আট আনা ওজনের চেইন নিয়ে যায় তারা।
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








