দিনাজপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
আপডেট: ০১:০৩ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঞ্জিলা আক্তার (২০) নামের ওই তরুণীকে দগ্ধ অবস্থায় বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয় বলে নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম জানান।
মঞ্জিলা নবাবগঞ্জ উপজেলার সড়াইপাড়া গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে ওসি উইমেননিউজকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ‘মোবাইলে কথা বলা নিয়ে’ মঞ্জুর ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাতে অগ্নিদগ্ধ অবস্থায় মঞ্জিলাকে হাসপাতালে নেওয়া হয়।
মঞ্জিলার বাবা মাহবুবুর রহমানের অভিযোগ, মঞ্জুরই তার মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে।
তিনি উইমেননিউজকে বলেন, “তাদের সংসারে প্রায়ই অশান্তি হত। স্বামীই তাকে পুড়িয়ে মেরেছে।”
এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “দীর্ঘসময় স্ত্রীকে ফোনে কথা বলতে দেখে মঞ্জুর আপত্তি করেন। এ নিয়ে তাদের ঝগড়া হয়। পরে মঞ্জিলা আরেক ঘরে গিয়ে দরজা আটকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে মঞ্জুরের পরিবার দাবি করেছে।”
এ বিষয়ে কথা বলার জন্য মঞ্জুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঞ্জিলার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











