দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের সীমান্ত অতিক্রম করতে না দিয়ে ভারতের দিকেই ফিরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ২৯১/২০-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল থেকে সীমান্তের শূন্যরেখা এলাকায় বিজিবি, বিএসএফ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে টানটান পরিস্থিতি বিরাজ করে।
সরেজমিনে দেখা যায়, ভারতের শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ওই ৯ নারী অবস্থান করছেন। তাদের দাবি, তারা বাংলাদেশের গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। তাদের কাছে নিজেদের এবং পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র রয়েছে বলেও দাবি করেন। একই সঙ্গে তারা জানান, দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন।
স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের ভাষ্য, ভোরে ওই নারীদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাদের সীমান্ত পার হতে বাধা দেওয়া হয়। এরপর থেকেই তারা ভারতের অংশে অবস্থান করছেন।
সকাল ৭টার দিকে বিএসএফের প্রায় ৩০ সদস্যের একটি দল আবারও ওই নারীদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা লাঠি হাতে সীমান্ত এলাকায় অবস্থান নেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, বিএসএফ সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। এ পরিস্থিতিতে গ্রামবাসীরা বিজিবিকে সহযোগিতা করছেন। যাচাই-বাছাই ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে তাঁরা অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধীন ভাইগড় বিওপি ক্যাম্পের সুবেদার টিয়া আলম বলেন, বিএসএফের ভিমপুর ক্যাম্পের কমান্ডারকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











