দিল্লিতে করোনাভাইরাস নিয়ে জন্মাল শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার
দিল্লিতে করোনাভাইরাস নিয়ে জন্মাল শিশু
কোভিড থেকে সবে সেরে ওঠা এক প্রসূতির সদ্যোজাত শিশুও করোনায় আক্রান্ত হল। ঘটনাটি ভারতের দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের। দেশটিতে এমন ঘটনা এই প্রথম বলে হাসপাতাল দাবি করছে। খবর আনন্দবাজার পত্রিকার।
চিকিৎসকরা জানান, এই ঘটনা প্রমাণ করল, গর্ভে থাকা অবস্থাতেও মায়ের থেকে করোনায় সংক্রমিত হতে পারে শিশু। একটি সর্বভারতীয় দৈনিক এই খবর দিয়েছে।
রামমনোহর লোহিয়া হাসপাতালের ‘নিওনেটাল ডিজিজেজ’ বিভাগের সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী জানান, গর্ভাবস্থায় মা করোনায় সংক্রমিত হয়েছিলেন। কিন্তু যখন তিনি শিশুর জন্ম দেন, তখন তিনি সেরে উঠেছিলেন। জন্মের ৬ ঘণ্টা পর সদ্যোজাতের রক্ত নমুনা পরীক্ষায় পাঠানোর পর দেখা যায়, শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে।
রাহুলের দাবি, করোনা থেকে সেরে ওঠা কোনও মায়ের সদ্যোজাতের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা দেশে এই প্রথম ঘটল।
রাহুল এও জানিয়েছেন, চিনে সাম্প্রতিক একটি গবেষণা বলেছিল, প্রসূতির গর্ভে থাকা অবস্থায় ভ্রুণও সংক্রমিত হতে পারে সার্স-কোভ-২ ভাইরাসে। কিন্তু এত দিন এর সমর্থনে কোনও প্রমাণ মেলেনি। এ বার তা মিলল।
২৫ বছর বয়সি ওই প্রসূতি নাঙ্গলোইয়ের বাসিন্দা। গত মাসে তাকে ভর্তি করানো হয় দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে। গত ১১ জুনের রক্তপরীক্ষায় কোভিড পজিটিভ হয় প্রসূতির। তার পর তার স্বামীও আক্রান্ত হন করোনায়। তার পর ২৫ জুন এবং ৭ জুলাইয়ের রক্ত পরীক্ষাতেও কোভিড পজিটিভ হন ওই প্রসূতি। তার পর তার আরটিপিসিআর পরীক্ষা করা হলে দেখা যায়, তিনি করোনা থেকে সেরে উঠেছেন।
সেরে ওঠার পরের দিনেই তিনি মা হন। আর জন্মের ৬ ঘণ্টা পর রক্তপরীক্ষা করা হয় শিশুটির, জানিয়েছে হাসপাতাল-কর্তৃপক্ষ।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











