দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি এক পোস্টে ভারত সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। পোস্টটি প্রকাশের পর নেটিজেনদের একাংশ অভিযোগ করেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলেছেন প্রীতি। সমালোচনার মুখে চুপ থাকার পাত্রী নন অভিনেত্রী। সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন এই তারকা।
প্রীতি তাঁর পোস্টে লেখেন, ‘শিক্ষার্থীদের সমর্থন করা এবং শিক্ষার সংস্কার দাবি করা অত্যন্ত জরুরি, যা তরুণদের ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন যেন কোনো দেশবিরোধী গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।’
শিক্ষার্থীদের ক্ষোভকে কাজে লাগিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘অনলাইনে এত ঘৃণা ও বিভাজন দেখে আমার মনে প্রশ্ন জাগছে— দেশের ভেতরের ও বাইরের কিছু অপশক্তি কি আমাদের শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে কাজ করা শুরু করেছে?’
সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রীতি লেখেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। পাশাপাশি আমাদের গণতন্ত্র, আইনশৃঙ্খলা এবং সরকারের ওপর আস্থা রাখি। তাই আন্তরিকভাবে আশা করি, উভয় পক্ষ অর্থপূর্ণ ও গঠনমূলক আলোচনায় বসবে। আন্দোলনের মাধ্যমে যেকোনো ধরনের অপশক্তিকে ছেঁটে ফেলতে হবে, যাতে আমাদের যুবসমাজ ও গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। জয় হিন্দ।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। একজন লেখেন, ‘বিজেপির কাছ থেকে কি স্ক্রিপ্ট পেয়েছেন?’ জবাবে কড়া ভাষায় প্রীতি লেখেন, ‘না। আমি আমার স্ক্রিপ্ট নিজেই লিখি। আপনার মন্তব্যে আমি মজা পেতে পারতাম, কিন্তু আপনি তো বানানটাই ঠিকমতো লিখতে পারেননি! তাই আপনি চুপ থাকুন।’
অন্য একজন লেখেন, ‘স্ক্রিপ্ট পেয়ে গেছেন?’ পাল্টা জবাবে প্রীতি বলেন, ‘স্ক্রিপ্ট চলচ্চিত্রে পাওয়া যায়, বাস্তব জীবনে নয়! এটা আপনার তথ্যের জন্য জানিয়ে রাখলাম।’
দীর্ঘদিন পর শিগগির বড়পর্দায় ফিরছেন প্রীতি। সানি দেওল ও শাবানা আজমির সঙ্গে ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন করবেন তিনি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল










