ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৪:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

দিল্লির তাপমাত্রা নামল ৬ ডিগ্রিতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপামাত্রার এ পারদ রোববার (১৯ ডিসেম্বর) নাগাদ আরও কমে ৫ ডিগ্রিতে নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর।  

অধিদফতর জানিয়েছে, শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দিল্লিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে রয়েছে। সেই সঙ্গে দিনভর হালকা কুয়াশা থাকতে পারে।
এ মৌসুমে গড় তাপমাত্রা আরেকটু নিচে নেমে যায় বলেও জানিয়েছে অধিদফতর। এর আগে গত ১৬ ডিসেম্বর তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা আরো কমার আভাস দেওয়া হয়। 

এদিকে তাপমাত্রা কমলেও রাজধানী দিল্লির বায়ুর মানের কোনো উন্নতি হয়নি। সকাল ৮টায় বায়ুর মান রেকর্ড করা হয়েছে ২৮০, যা 'খারাপ' বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : এনডিটিভি