দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারা। পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।
সুখবর ছড়িয়ে পড়ার পর দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা ও সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভকামনা জানিয়েছেন।
দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময়। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন তারা।
ওই বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে বসেছিল তাদের বিয়ের আসর। ঘরোয়া আয়োজনে হওয়া সেই বিয়েতে কোকণি ও সিন্ধি—দুই সংস্কৃতির রীতিই অনুসরণ করা হয়েছিল।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। তাদের মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং।
এরপর ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি প্রকাশ করেন। তখনই জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে।
সন্তানের জন্মের আগে দীপিকা ও রণবীর মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেসব ছবিতে দীপিকার বেবি বাম্পের পাশাপাশি রণবীরকেও দেখা যায়।
অবশেষে ১৯ সেপ্টেম্বর তাদের পরিবারে যোগ হলো নতুন সদস্য। সংক্ষিপ্ত ঘোষণার মধ্য দিয়ে কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন এই তারকা দম্পতি।
- এশিয়ান গেমস:সেমিফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
- শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা
- দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি
- সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
- আজ থেকে একাদশে ভর্তিযুদ্ধ শুরু, যেভাবে আবেদন করবেন
- ফোন ভিজলে তাৎক্ষণিকভাবে যে কাজগুলো করবেন
- এশিয়ান গেমস: সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
- আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
- গলা খুসখুস, থামছে না কাশি? আরাম দেবে এই ৩ পানীয়
- কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩
- রাজধানীতে সাতসকালে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি
- পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ ৪ জনের প্রাণহানী
- ৭ ম্যাচে ১২ গোল, মেসির রেকর্ড ভেঙে দিলেন রাফিনিয়া
- আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ
- কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার
- প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল
- ডায়ানাকে ঘিরে ফের উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
- গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন
- এশিয়ান গেমস:বাংলাদেশকে খেলার কথা বলে মাঠে আসেনি চীন
- দেশের বাজারে সোনার দাম বাড়ল
- সুনামগঞ্জে বাবার হাতে বিষপানে ৩ শিশুর প্রাণহানী
- সিএনএনসহ ৩ গণমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প
- দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস
- ভাষা আন্দোলন: ভাষার জন্য নারীরাও নেমেছিল রাজপথে
- তুলির রঙে এবার নতুন ঠিকানা—নিপুস ক্রিয়েশন
- পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ ৪ জনের প্রাণহানী
- ১০ দিন ধরে লাপাত্তা একই পরিবারের দুই গৃহবধূ
- আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্রাইম ব্যাংক
- কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩







