ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১:০১:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরবেন খাদিজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

খাদিজা আক্তার নার্গিস দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন সিলেটের এই কলেজছাত্রী এখন প্রায় সুস্থ।

বৃহস্পতিবার সিআরপি কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

সিআরপির রেডওয়ে হলে এই সংবাদ সম্মেলন হয়। এতে খাজিদা ও তার চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সিআরপি মেডিকেল সার্ভিসেস উইংয়ের প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল বলেন, খাদিজা এখন হাঁটাচলা করতে পারেন। তিনি কথা বলতে পারেন। দৈনন্দিন সব কাজই করতে পারেন। তার স্মৃতিশক্তিও ফিরে এসেছে। তিনি এখন আবার পড়াশোনা শুরু করতে পারবেন।

ডা. সাঈদ বলেন, সিআরপিতে দীর্ঘ তিন মাসের চিকিৎসার পর খাদিজা এখন প্রায় সুস্থ। দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাকে আরও কয়েক বছর চিকিৎসা নিতে হবে।

সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আমি এখন প্রায় সুস্থ। দৈনন্দিন সব কাজ করতে পারি। প্রধানমন্ত্রী, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ দেশের সবাইকে ধন্যবাদ জানান তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি।

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পর জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়। সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাঁকে সিআরপিতে ভর্তি করা হয়। এর মধ্যে গত ১ ফেব্রুয়ারি এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলেন খাদিজা। খাদিজার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে। বদরুল এই মামলার একমাত্র আসামি।

এই বিভাগের জনপ্রিয়