দুই ওপেনারকে ফিরিয়ে স্বস্তির মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি ভাঙতে ১৮ ওভার ২ বল করতে হয়েছে টাইগার বোলারদের। এই কয়টা ওভারে দুই পাকিস্তানি ওপেনার কোনো সুযোগই দেননি তাইজুল-সাকিবদের।
মাঝে সাকিব তার তৃতীয় ওভারে এলবিডব্লুর আবেদন করলেও রিভিউতে বেঁচে যান আবিদ আলী। তবে তাইজুল ইসলাম তার পঞ্চম ওভার করতে এসে ফেরান শফিককে। ৫০ বলে ২৫ রান করা শফিককে ক্লিন বোল্ড করেজুটি ভেঙেছেন ৫৯ রানে।
সফিককে ফেরানোর ৬ ওভার পর আরেক ওপেনার আবিদকেও বোল্ড করে ফিরিয়েছেন তাইজুল। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট পাওয়া তাইজুল ছুটছেন ঢাকা টেস্টেও।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে আবিদ-শফিকের জুটি থেকে এসেছিল ১৪৬ রান, দ্বিতীয় ইনিংসে আসে ১৫১ রান। প্রথম ইনিংসে আবিদের ব্যাটে আসে ১৩৩ রান ও দ্বিতীয় ইনিংসে আসে ৯১ রান।
সফরকারীদের দুই ইনফর্ম ব্যাটারকে মধ্যাহ্ন বিরতির আগে ফিরিয়ে স্বস্তিই দিচ্ছেন তাইজুল ইসলাম। এ ছাড়া দলে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি বাড়তি সাহস তো দিচ্ছেই।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। স্বাগতিক একাদশে অভিষেক হয়েছে ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। এ ছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন পেসার খালিদ আহমেদ।
মধ্যাহ্ন বিরতির আগে পাকিস্তান সংগ্রহ করেছে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। আজহার আলী ৬ ও বাবর আজম অপরাজিত আছেন ৮ রানে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











