দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হলো জম্মু ও কাশ্মীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
রাজ্যের মর্যাদা হারিয়ে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মীর। নতুন ভাগ অনুসারে একটি অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর এবং অপরটি হবে লাদাখ। উভয় অঞ্চলই নিয়ন্ত্রণ করবে দিল্লী।
গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্ত্বশাসনের অধিকার কেড়ে নিয়ে অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করার ঘোষণা দিয়েছিল ভারতের নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার থেকে ওই ঘোষণা কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিন, দুই অঞ্চলের জন্য দুই আমলা গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরে এবং আর কে মাথুর লাদাখে উপরাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন। এজন্য উভয় এলাকায় পুলিশ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে। জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার। এ খবর দিয়েছে বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, অঙ্গরাজ্যের তুলনায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অপেক্ষাকৃত কম স্বায়ত্ত্বশাসন উপভোগ করে। জম্মু ও কাশ্মীরকে দুই অঞ্চলে ভাগ করায় সবচেয়ে বড় প্রভাব পড়বে এর জনগণের ওপর। পুরো অঙ্গরাজ্যের ৯৮ শতাংশ জনসংখ্যা থাকবে জম্মু ও কাশ্মীরে। এর মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হবে কাশ্মীর। অন্যদিকে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হবে জম্মু। দুই অঞ্চলে জনসংখ্যা যথাক্রমে ৮০ লাখ ও ৬০ লাখ। এছাড়া, লাদাখের মোট জনসংখ্যা হচ্ছে ৩ লাখ। সেখানে মুসলিম ও বুদ্ধদের সংখ্যা প্রায় সমান।
মোদি সরকার জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও পূর্ববর্তী রাজ্য সরকারের কর্মকর্তারা তাদের পদ ফিরে পাবেন।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











