দুই চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত চারজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
দেশে নতুন করে আরো চারজনের মধ্যে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে।আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক।এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর তথ্য না আসায় মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
শুক্রবার (২৭ মার্চ) সকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে আরো চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক। রোগীর সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন।
আইইডিসিআর-এর সংবাদ সম্মেলনে সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে যে চারজনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে দুইজন ঢাকার আর দুইজন ঢাকার বাইরের।
সেব্রিনা ফ্লোরা বলেন, আগে যারা বিদেশ থেকে দেশে এসেছিলেন এবং যারা তাদের সংস্পর্শ এসেছিলেন তাদের নমুনা করা হয়েছিল। এখন তাদের ছাড়াও যাদের বয়স ৬০ বছরের বেশি তাদেরও নমুনা সংগ্রহ করা হচ্ছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেইদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানায় আইইডিসিআর। এরপর আরও ৪৪ জনের শরীরে করোনা পাওয়া যায়। তাদের মধ্যে পাঁচজন মারা যায়। গত ২৪ ঘণ্টার দেশে নতুন করে আরও চারজনের শরীরে করোনা শনাক্তের তথ্য জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে।
প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এই ভাইরাসের গতি আরও বাড়ছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ১০৮ জন। মারা গেছেন ২২ হাজার ৯৯৩ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৮৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










