দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আবারও ক্ষমতায় আসছি: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও রাজ্য ক্ষমতায় থাকার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, ভোট শেষ ও গণনার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে এই প্রথম বৈঠক করলেন। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ও ফল প্রকাশের আগে এ ধরনের বৈঠকে তাকে বসতে দেখা যায়নি।
দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছি। আপনারা কেউ গণনা কেন্দ্রের ট্রেন্ড দেখে গণনা কেন্দ্র ছাড়বেন না। কেউ খেতে দিলে খাবেন না। ধূমপান করবেন না।’
এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটের পর বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী। বৃহস্পতিবার শেষ হয়েছে ২৯৪ আসনের আট দফার নির্বাচন। ওই নির্বাচনের ফল বের হবে আগামী রবিবার ।
বৃহস্পতিবার রাতেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সংস্থা এই নির্বাচন নিয়ে তাদের বুথফেরত সমীক্ষার আলাদা আলাদা রিপোর্ট প্রকাশ করেছে। সেই সব বুথফেরত সমীক্ষায় মমতার তৃণমূল কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিয়েছে। আবার দু-একটি সংবাদমাধ্যম এবং সংস্থা বিজেপির জয়ের আভাস দিয়েছে। যদিও বিজেপি জানিয়েছে, বুথফেরত সমীক্ষা তারা মানেন না। ফলাফলেই বোঝা যাবে, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি।
তবে বিজেপির এই যুক্তিকে মানছে না তৃণমূল। তারা বলছে, অধিকাংশ বুথফেরত সমীক্ষায়ই ইঙ্গিত দিয়েছে মমতার বিজয়ের। তৃণমূলও জানে এবার এই রাজ্যে ক্ষমতায়ই থাকছে তৃণমূল। মমতাই হবেন এই রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী।
দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভোট গণনার আগে ফর্ম ভালো করে পরীক্ষা করে নিতে হবে। গণনা কেন্দ্রে থাকার সময় জঙ্গল মহল ও উত্তরবঙ্গের কিছু আসন থেকে প্রথমে গণনার ট্রেন্ডে বিরোধীরা এগিয়ে আছে দেখলে গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না। মনে রাখবেন জয় তৃণমূলেরই হবে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










