ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১০:৫৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বিএনপির লোগো  

বিএনপির লোগো  

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে আরও দুই দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তৃতীয় দফায় আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে এই কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে দ্বিতীয় দফায় গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত লিফলেট ও গণসংযোগ কর্মসূচি করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তার আগে গত ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত লিফলেট ও গণসংযোগ কর্মসূচি করা হয়।