দুই নারীসহ একই পরিবারের ৪ জনকে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় দুই নারীসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘরের ভেতর থেকে ৪টি লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
এ ঘটনায় নিহতরা হলেন - কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার মা সখী বড়ুয়া (৬০), স্ত্রী মিলা বড়ুয়া (২৪), দুই সন্তান রবিন বড়ুয়া (৫) ও সনি বড়ুয়া (৬)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাসার ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রোকেন বড়ুয়ার বাড়ির একটি কক্ষে গলাকাটা অবস্থায় তার মা সখি বড়ুয়ার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে বাড়ির ভেতরে অন্য একটি কক্ষে স্ত্রী মিলা বড়ুয়াসহ দুই শিশু রবিন বড়ুয়া ও সনি বড়ুয়ার গলাকাটা লাশ পাওয়া যায়।
স্থানীয় রত্নাপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে তাদের হত্যা করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



