দুই ফোনে চলবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গ্রাহকদের জন্য সুখবর নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে একই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার যাবে। এতদিন এই সুবিধা ছিল না। কিন্তু বর্তমানে এই সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।
সম্প্রতি এক পোস্টে WABetainfo এই তথ্য জানিয়েছে। WABetainfo মূলত হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে বিভিন্ন নতুন তথ্য দিয়ে থাকে।
যারা হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রোয়েড ২.২২.১৫.১৩ ব্যবহার করেন তাদের নতুন এই ফিচারের আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীতে সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচার আপডেট দেওয়া হবে।
নতুন এই ফিচারে থাকছে যেসব সুবিধা
বর্তমানে শুধু একটি ফোনে হোয়াটসঅ্যাপের একটি নম্বর দিয়ে লগ ইন করা সম্ভব। ফোন বদলাতে গেলে ওই অ্যাকাউন্টের আগের সব চ্যাট মুছে যাবে। এমনকি পুরোনো ফোনের অ্যাকাউন্ট ডিলিট হয়ে নতুন ফোনে অ্যাকাউন্ট তৈরি হবে।
কিন্তু নতুন ফিচারে একই নম্বর দিয়ে দুটি ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব। এই মোডটির নাম দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ কোম্পানিয়ন মোড। এর মাধ্যমে একই নম্বর দিয়ে একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে।
এই সুবিধা বর্তমানে টেলিগ্রামে থাকলেও হোয়াটসঅ্যাপ এই বিষয়ে অনেকটাই পিছিয়ে ছিল। এবার সেই জায়গায় এগিয়ে থাকতে কোম্পানিয়ন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
দুটি ফোনে একই সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চ্যাট ব্যাকআপ পেতে কোনো সমস্যা হবে না। দুটি ফোন থেকেই সমানভাবে চ্যাট ব্যাকআপ পাওয়া সম্ভব হবে। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রোয়েডের বিটা ভার্সনে এই সুবিধা চালু করা হয়েছে। আইওএসে এই আপডেট কবে পাওয়া যাবে সে বিষয়ে জানানো হয়নি। এমনকি WABetainfo-র পক্ষ থেকে এ সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে।
এছাড়াও সম্প্রতি আরও বেশ কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে রয়েছে মেসেজ রিঅ্যাকশন ফিচার, মেসেজ ডিলিট ফিচারে অতিরিক্ত সময় ইত্যাদি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






