দুই বাসের সংঘর্ষ, শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আয়শা বেগম (৩০) এবং তার ৮ মাসের ছেলে আয়ান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছি এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই বাসের ভেতর থেকে ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আয়শা বেগম নামের এক নারী ও তার শিশু সন্তান আয়ানকে মৃত ঘোষণা করেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
পেট্টোল পাম্পের কর্মচারী রহমান জানান, শনিবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার সময় বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কক্সবাজার থেকে ছেড়ে আসা সেবা পরিবহনের বাসটি দুমড়ে মুছড়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায় এবং গোল্ডেন লাইন পরিবহনের বাসটি সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এ খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে আহত এবং নিহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার জানান, দুই বাসের সংঘর্ষে মা আয়শা এবং ছেলে আয়ান নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস দুটিকে উদ্ধার করা হয়েছে। গোল্ডেন লাইনের চালক আহত হয়ে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য বাসের চালক এবং হেলপাররা পালিয়ে গেছেন।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











