ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৭:৫৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

দুই মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো তাজমহল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল পর্যেটকদের জন্য খুলে দেয়া হয়েছে। এছাড়াও কুতুব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘরও জন্য খুলে দেয়া হয়েছে।

বুধবার থেকে দর্শনার্থীরা এসব স্থাপনা দেখতে যেতে পারছেন। তবে এগুলোতে প্রবেশের জন্য টিকিট করতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেয়া হয়েছে। একসঙ্গে ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাগুলো আবার খুলে দেয়া সংক্রান্ত একটি আদেশে সাক্ষর করেছেন ভারতের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

এ বিষয় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না।

এএসআইর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাজমহলের পুরো এলাকা দিনে তিনবার জীবাণুমুক্ত করা হবে। এ ছাড়াও দর্শনার্থীদের সবসময় মাস্ক পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ১৭ শতকের এই নিদর্শনটি বিশ্বজুড়ে করোনার প্রথম ঢেউ শুরু হলে গত বছরের মার্চ মাসে বন্ধ করে সেপ্টেম্বরে খুলে দেয়া হয়। পরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলে ফের তাজমহল বন্ধ করে দেয়া হয়।

ভারতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৫৭৩ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৬ লাখ ৩৩ হাজার।

-জেডসি