দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৭ জুলাই ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (২৭ জুলাই) সকাল ৫ থেকে পরবর্তী ৮ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বৈরী আবহাওয়ার এই পূর্বাভাসের প্রেক্ষিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া একই দিনে আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে জানানো হয়, রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে, বিশেষ করে উপকূলীয় বিভাগগুলোতে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের যে প্রবণতা দেখা দিয়েছে, তা সাপ্তাহিক আবহাওয়ার ধারাবাহিকতা অনুযায়ী পুরো সপ্তাহজুড়ে থাকতে পারে। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দা ও নৌযান চলাচলে সংশ্লিষ্টদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই অবস্থায়, উপকূলীয় ও নিচু এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষি, মৎস্য ও খামারিদেরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে, যাতে আকস্মিক ঝড়বৃষ্টি বা জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনা যায়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬







