দুর্নীতি বরদাশত করা হবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং জনগণের অর্থ অপব্যবহারের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, জনগণের অর্থের সাথে কোন অনিয়ম বা অসততা বরদাশত করা হবে না।
তিনি বলেন, ‘যে লক্ষ্য নিয়ে ৩০ লাখ মানুষ জীবন দিয়ে গেছে সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশকে সুখি ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেখানে দুর্নীতি বা টাকা পয়সা নিয়ে কোন রকম অনিয়ম আমরা কখনও বরদাশত করবো না।’
এক্ষেত্রে অডিটর এন্ড কম্পট্রোলার জেলারেলের কার্যালয়ে কর্মরর্তাদের দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আরো বেশি নজরদারি করবেন। সেটাই আমি চাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাজধানীর কাকরাইলের অডিট ভবনে আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউট (আইএসএআই)-এর নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
সরকারি অর্থের অপচয়, আত্মসাৎ, জালিয়াতি, চুরি, বিধিবহির্ভূত পরিশোধ, আয়কর ও ভ্যাট আদায় না করা, আইন, বিধি, নির্বাহী আদেশ পালন না করা, সরকারি নিয়মনীতি ও আর্থিক বিধি-বিধান অনুসরণ না করা, আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না করাসহ নানা অনিয়ম উদঘাটনে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল-এর কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
প্রধানমন্ত্রী জনগণের অর্থ সাশ্রয় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানিয়ে প্রয়োজনীয় লোকবল জোগান দেয়ার বিষয়টি তার সরকারের বিবেচনাধীন রয়েছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমানে সরকারের উপজেলা পর্যায় পর্যন্ত অডিটের চলমান কার্যক্রমকে অভিষ্যতে সকলের অর্থনৈতিক কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্য বাড়ার প্রেক্ষিতে তৃণমূলে অর্থাৎ ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে।
অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় অডিট বিভাগকে আরো শক্তিশালী ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। গতানুগতিক অডিটের বাইরে প্রতিষ্ঠান ভিত্তিক অডিট, পারফরমেন্স অডিট, আইটি অডিট, পরিবেশ বিষয়ক অডিট পরিচালনায় দক্ষতা অর্জন করতে হবে, বলেন প্রধানমন্ত্রী।
অডিট কাজে খুব শিগগিরই অডিট মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এএমএমএস) শুরু হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এটি সকল মন্ত্রণালয়কে সংযুক্ত করবে এবং মানসম্পন্ন অডিট রিপোর্ট যথাসময়ে জাতীয় সংসদে উপস্থাপন করবে।
তিনি বলেন, দেশে ইতোমধ্যে আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। আইটি অডিট ডিরেক্টরেট নামে একটি স্বতন্ত্র ডিরেক্টরেট সৃষ্টির বিষয়টি ইতোমধ্যে পুনর্বিন্যাস প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনুমোদিত হলে আইটি অডিট ত্বরান্বিত হবে।
তিনি ডিজিটল পদ্ধতি গ্রহণের সঙ্গে সঙ্গে নিরাপত্তার বিষয়টিও নজরে রাখার আহবান জানিয়ে সাইবার অপরাধ সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন।
সরকারের কর্মপরিধি অতীতের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিক দু’মেয়াদে দেশে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন অনেক স্বাধীনভাবে কাজ করছে। সরকারের এমপি-মন্ত্রীদেরও তারা জিজ্ঞাসাবাদ করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক কর্মচাঞ্চল্য যদি গ্রাম পর্যায়ে গিয়ে পৌঁছায়, সেখানে অর্থনৈতিক কর্মকান্ড ব্যাপকতা পায়, সেটাই আমাদের উন্নয়নের মূল লক্ষ্য।’
তিনি বলেন, সরকার সকল অর্থনৈতিক কর্মকা-ে কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব প্রদান করছে। যার মধ্যে রয়েছে-আঞ্চলিক যোগাযোগ ও অবকাঠামো সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, প্রযুক্তির ব্যবহার ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ, অর্থনৈতিক ও সামাজিক সমতা, নারীর ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
সরকার প্রধান এ সময় বৈদেশিক বিনিয়োগের জন্য দেশের বিভিন্ন এলাকায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ এবং এজন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরেন।
আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘জিডিপি’র ভিত্তিতে বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৪৪তম বৃহত্তম অর্থনীতির দেশ। আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে এর অবস্থান ৩২তম। ২০৩০ ও ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ জিডিপি ও ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিশ্বের যথাক্রমে ২৮ ও ২৩ তম অর্থনীতির দেশে পরিণত হবে। ইনশাল্লাহ আমরা তা অর্জন করতে পারবো।’
প্রধানমন্ত্রী এ সময় দেশের যে কোন কাজের জন্য দেশের যে কেউ তাঁর কাছে আসতে পারেন এবং এজন্য ভয় পাবার কোন কারণ নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদটি সাময়িক। জনগণ ভোট দেয় আর ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে আসি, এটাকে আমি কখনও স্থায়ী বন্দোবস্তো মনে করি না বা অতীতের অন্য অনেকের মতো সেভাবে দেখি না যে উঠলে আর নিচে নামা যাবে না (ক্ষমতা ছাড়া যাবে না)। এটি একটি সাময়িক পদ, সুযোগ পেয়েছি জনগণের স্বার্থে কাজ করার। কাজেই আপনারা যে কেউ যে কোন সময় আমার সঙ্গে যোগাযোগ করতে এবং কথা বলতে পারবেন।
সরকার প্রধান বলেন, সরকারকে এসডিজি লক্ষ্য অর্জনের পাশাপাশি সবক্ষেত্রেই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া কম্পট্রোলার এন্ড অডিটর জেলারেল মাসুদ আহমেদ এবং অর্থ সচিব মুসলিম চৌধুরী উপস্থিত ছিলেন। ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেলারেল মো. ইকবাল হোসেন দেশে জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কম্পট্রোলার এন্ড অডিটর জেলারেলের কার্যালয়ের কর্মকান্ড অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে উপস্থাপন করেন।
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা











