ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

দুর্নীতি সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি: টিআই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জানিয়েছে, গত বছরের তুলনায় এবার বাংলাদেশে দুর্নীতি কিছুটা কম হয়েছে। তবে বিশ্বের দুর্নীতির সূচকে কোনো অবস্থার পরিবর্তন হয়নি। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। সংস্থাটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ২০১৯ সালের এই সূচক প্রকাশ করে টিআইবি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার সর্বনিম্ন থেকে গণনা ও স্কোর অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে। যা সিপিআই ২০১৮ থেকে এগিয়েছে। এছাড়া, সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশ ১৪৬তম অবস্থানে। এখানে গত বছরের তুলনায় তিন ধাপ উন্নতি হয়েছে।

এশিয়া প্যাসিফিকের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে এবং দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। এশিয়ায় নিচের দিক থেকে আফগানিস্তান এক নম্বরে।

সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ‘গত বছর দুর্নীতিবিরোধী অভিযানের সময় মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এটা কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে।’

তিনি বলেন, ‘দুর্নীতির ভালো স্কোর করার মতো আইনি ও কাঠামোগত সক্ষমতা আছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতার জন্যই স্কোরে এগোতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। দুর্নীতি থাকার ফলে এর সুফল মানুষ ঠিকমতো পাচ্ছে না।’

টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ভালো করছে। কিন্তু এর সুফল ভালোভাবে দিতে পারছি কি না, সেটাই বড় প্রশ্ন। দুর্নীতি না থাকলে আরও উন্নতি হতো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) সুমাইয়া খায়ের , পরিচালক (আউটরিচ কমিউনিকেশন) শেখ মঞ্জুর ই আলম প্রমুখ।

-জেডসি