দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : তারানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫১ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নারী সমাজসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন।
আজ সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘লেখক সমাবেশ ও পারি সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, একজন নারীর উচিৎ আরেকজন নারীর পথকে মসৃণ করে দেয়া। প্রতিটি নির্যাতিত নারীর কথা যেমন আমাদের বলতে হবে তেমনি বলতে হবে সংগ্রামে সফল নারীটির কথা। জনমত তৈরি করতে হবে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে।
নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’র সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক দিল মনোয়ারা মনু। স্বাগত বক্তব্য রাখেন পারি’র সম্পাদক লাইলা খালেদা।
অনুষ্ঠানে সাত জন গুণী নারীকে নারীজাগরণে ও কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করায় ‘পারি’-২০১৮ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ করেন কবি কাজী রোজি, শিশুসাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থ, প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম, সাংবাদিক নাসিমুন আরা হক, লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন, কর্পোরেট নারী উদ্যোক্তা হাসনীন মুকতাদির। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের পক্ষে নারী উদ্যোক্তা কনা রেজা সম্মাননা গ্রহণ করেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






