দেশ আজ উন্নয়নের রোল মডেল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৬ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি শনিবার প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আজ রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হওয়ার কারণেই বিশ্বের বুকে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সকল সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান এখন সুদৃঢ়। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাইল ফলক।
তিনি বলেন, মাহে রমজান পবিত্র মাস-যা সংযমের শিক্ষা দেয়। এ শিক্ষায় দিক্ষীত হয়ে বাংলাদেশের মান মর্যাদা অক্ষুন্ন রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশের সুনাম পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
ড.শিরীন শারমিন বলেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বাংলার মুক্তিকামী জনতা সেদিন মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার লক্ষে ঝাপিয়ে পড়েছিল। তাই বাংলাদেশের স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান অপরিসীম। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ফ্রান্স আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীকে সংগঠিত হওয়ার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের নেতৃবৃন্দ,বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেগুফতা ইয়াসমিন এমিলি এমপি।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







