ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৬:০৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

দেশকে গভীরভাবে ভালোবাসবে : শিশুদের প্রতি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪৫ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। দেশকে গভীরভাবে ভালোবাসবে। আমরা যেখানে রেখে যাব তোমরা সেখান থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানী হবে। তোমাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই কামনাই আমরা করি।

৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা আরো বলেন, ‘মনে রাখবে, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। সেই বিজয়ী জাতির উত্তরসূরী তোমরা। তোমরাই দেশকে গড়ে তুলবে। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। শিক্ষকদের কথা মেনে চলবে। আর এই দেশকে গভীরভাবে ভালোবাসবে।’

বাবা-মা-শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, আপনাদের শিশুরা যেন কোনোমতেই সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকাসক্ত না হয়। তারা যেন মন দিয়ে লেখাপড়া শিখে, মানুষের মতো মানুষ হয়। সেই প্রচেষ্টা প্রত্যেককে করতে হবে।


প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করা।

এরই মধ্যে আমরা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি। কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে মাথা নত করে নয়, আমরা মর্যাদার সঙ্গে বিশ্বে মাথা উঁচু করে চলব, যোগ করেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সব মানুষ উন্নত জীবন পাবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা হবে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

এর আগে এবারই প্রথম স্বাধীনতা দিবসের দিন সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সারা দেশে ও বিদেশে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশিত হয়।