ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

দেশব্যাপী কৃমির ওষুধ খাওয়ানো শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৭ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার

সারা দেশের প্রায় ৪ কোটি ৬ লাখ শিশু-কিশোরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। আজ শনিবার থেকে দেশব্যাপী জাতীয় কৃমিনাশক সপ্তাহের ১৯তম রাউন্ডের আওতায় এ কর্মসূচি শুরু হচ্ছে।

কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছর বয়সি ছাত্রছাত্রীদের দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণে ওষুধ সেবন করানো হবে। এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তেরর ফাইলেরিয়াস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখা।

জানা গেছে, এবার দুই দফায় এ কার্যক্রম চলবে। দেশের ১ লাখ ২০ হাজার প্রাথমিক পর্যায়ের এবং ৩০ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এ কার্যক্রমের আওতায় থাকবে।

৪ থেকে ৯ নভেম্বর প্রথম ধাপে পাঁচ থেকে ১২ বছর বয়সের এবং ১৬ থেকে ২৩ নভেম্বর দ্বিতীয় ধাপে ১২ থেকে ১৬ বছর বয়সের শিশুদের এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। স্কুলের বাইরের ওই বয়সের শিশুদেরও এবার এই কর্মসূচির আওতায় ওষুধ খাওয়ানো হবে। এ কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে স্কুলপর্যায়ে ‘খুদে ডাক্তার’ স্বেচ্ছাসেবীরাও অংশ নেবেন।

সব শিশুকে ভরা পেটে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, খালি পেটে এ ওষুধ খাওয়ানো যাবে না। এ ওষুধের কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।